ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৪ নভেম্বর, বৃহস্পিতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেন চলছে। এদিন বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। আজ বেলা ১২ টা ১৪ মিনিট পর্যন্ত ডিএসইতে ১৫৬ কোটি ৭ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সময়ের বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ০.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২০৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ০.২৫ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১ হাজার ৩৪৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৮৩ পয়েন্টে।
ডিএসইতে ২৬৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৪৭ টির, কমেছে ২৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯১ টির।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
























Recent Comments