ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৮ জুলাই, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেন শুরু করেছে। শুরুতেই বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর কমেছে। এদিন ডিএসইতে ৮৮ কোটি ৪০ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সকাল ১১টার বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬৯.১১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৯৬৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৪.৮৫ পয়েন্ট কমে দাড়িয়েছে ১ হাজার ৩০৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৭.০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩৫ পয়েন্টে। ডিএসইতে ৩৬৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩২ টির, কমেছে ৩১৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭ টির।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। আজ সিএসইতে ১ কোটি ৮১ লাখ ৬৬ হাজার ৯৩৭ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments