রবিবার, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসূচকের পতনে লেনদেন শুরু
spot_img

সূচকের পতনে লেনদেন শুরু

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ১৬ এপ্রিল, ২০২৪ তারিখ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শুরু হয়েছে। এসময় বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। আজ সকাল ১০টা ৫৬ মিনিট পর্যন্ত ডিএসইতে ১৩০ কোটি ৬৯ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২.৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭৭৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১.২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৬৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১.১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৬ পয়েন্টে।

ডিএসইতে ৩৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬১ টির, কমেছে ১৩৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪ টির।

এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ৭৬ লাখ ১৬ হাজার ৬৩০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments