ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে প্রথম ঘন্টার লেনদেন শুরু হয়েছে। সেইসাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও দৈনিক লেনদেনের পরিমাণ।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ১৭১ কোটি ৭৫ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর গত কার্যদিবসের একই সময়ে ২৯৮ কোটি ৯৩ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সেই হিসেবে আজ প্রথম ঘন্টায় লেনদেন কমেছে ১২৭ কোটি ১৮ লাখ ৭৪ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৩.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৮৯৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪.৭৬ পয়েন্ট কমে দাড়িয়েছে ১ হাজার ৪৬২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৪.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৮৯ পয়েন্টে।
ডিএসইতে ৩৬৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩২টির, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টির।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ মূল্য সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেন শুরু করেছে। এই সময়ে সিএসইতে ৩ কোটি ৮৭ লাখ ৫১ হাজার ৩২২ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.



























Recent Comments