ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার ১৫ অক্টোবর, সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে ৩৬.৩৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১৫ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৯ শতাংশ বা ৬.১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৬৩.১৫ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৬.৯৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২.৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩৮.৮৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৯টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৭.৮০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৭ কোটি ৩৮ লাখ ৩৩ হাজার ২১৪টি শেয়ার ১ লাখ ২ হাজার ৭৭০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৮৭ কোটি ৩৭ লাখ ৪৭ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১২ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২১ শতাংশ বা ১৩.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৫৯.৩৪ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৮.২৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৪১.৫৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১১২টির, কমেছে ৩১টির এবং অপরিবর্তিত রয় ১৬৫টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৬.৩৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৮ কোটি ৫১ লাখ ৫৪ হাজার ৮৫টি শেয়ার ১ লাখ ১৭ হাজার ৮৪০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪১৮ কোটি ২৯ লাখ ৭২ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৩০ কোটি ৯২ লাখ ২৫ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৪ শতাংশ বা ৭.৬২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৫৩৭.৮৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৬টির, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৫ কোটি ৭৯ লাখ ৪২ হাজার ৩৯৩ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫ কোটি ২ লাখ ৭৬ হাজার ৪৮৬ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ১০ কোটি ৭৬ লাখ ৬৫ হাজার ৯০৭ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments