ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৪ আগস্ট এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৩০.৭৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আজ ৪ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯০ শতাংশ বা ৫০.২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৮৫.৯০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৮৫.৪৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২০.৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১২৯.৯৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২২ টির, কমেছে ২০৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩০.৭৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৩২ কোটি ৭৫ লাখ ৩২ হাজার ৮৮৭ টি শেয়ার ২ লাখ ৩৭ হাজার ৯২৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৯১১ কোটি ৭৩ লাখ ৪৮ হাজার টাকা।
গত কার্যদিবসে, অর্থাৎ ৩ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৭০ শতাংশ বা ৯২.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৫৩৬.১৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২২.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১৯৩.৫৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩৬.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ১৫০.৪৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২১৮ টির, কমেছে ১২২ টির এবং অপরিবর্তিত রয় ৫৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৫৪.৭৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৪৪ কোটি ৩৬ লাখ ৬০ হাজার ৬৭৬ টি শেয়ার ২ লাখ ৬৪ হাজার ৫০২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১১৩৭ কোটি ৪০ লাখ ১৩ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৭৪ কোটি ৭৫ হাজার টাকা।
এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.৮৫ শতাংশ বা ২৮২.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৪৮৪.৪৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৩ টির, কমেছে ৬০ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ২০ কোটি ৬ লাখ ৯৫ হাজার ৯২৭ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments