বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদসূচকের বড় পতনে সপ্তাহ শুরু
spot_img
spot_img

সূচকের বড় পতনে সপ্তাহ শুরু

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২০ এপ্রিল, ২০২৫ তারিখ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। দৈনিক লেনদেনের পরিমান আগের কার্যদিবসের তুলনায় সামান্য বেড়েছে। দিন শেষে আজ ২৫.৫০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ২০ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৫ শতাংশ বা ২২.৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭৪.৩৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৩৫.৩৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২.৮৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৭২.৫০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০১ টির, কমেছে ২৪৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৫.৫০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১১ কোটি ৯৮ লাখ ৬১ হাজার ৬০৬ টি শেয়ার ১ লাখ ২৭ হাজার ৯২৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৫১ কোটি ৮ লাখ ৪১ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৭ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৬ শতাংশ বা ৮.৩৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৯৭.৩২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৭২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৪৩.৭০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২.৭৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৮৭৫.৩৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১২৪ টির, কমেছিল ১৯০ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৮২ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩১.৩১ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ১৩ কোটি ৫৯ লাখ ৪৮ হাজার ৭২৫ টি শেয়ার ১ লাখ ১৯ হাজার ৬৯৩ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৩৩৯ কোটি ২৯ লাখ ৮৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১১ কোটি ৭৮ লাখ ৫৭ হাজার টাকা।

এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪২ শতাংশ বা ৬১.১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ২৯৭.৯৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬২ টির, কমেছে ১৩১ টির এবং অপরিবর্তিত রয়েছে ২১ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৩৫ লাখ ৭১ হাজার ৭৯৩ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments