ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ২৯ মার্চ, সাপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর ও দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ২৬.২২ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৯ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৫ শতাংশ বা ৩.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৯৬.৭৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪৭.৬৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২০৬.৯৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮০ টির, কমেছে ২৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৬.২২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৫ কোটি ৭২ লাখ ১৭ হাজার ৯৩২টি শেয়ার ৮৫ হাজার ৩৯৫ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৮২ কোটি ৬৮ লাখ ২০ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২৮ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৭ শতাংশ বা ১০.৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৯৩.০৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪৫.৬২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২১০.৭০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র ২৮ টির, কমেছে ৫৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০১ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৯.৮২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৪ কোটি ২৬ লাখ ৪৫ হাজার ৮১৪টি শেয়ার ৬৮ হাজার ১৪ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৭২ কোটি ৫ লাখ ৫১ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১১০ কোটি ৬২ লাখ ৬৯ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০১ শতাংশ বা ২.২২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ২৭৭.৭৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৯৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৪৩ টির, কমেছে ২১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৫ কোটি ১৪ লাখ ৮ হাজার ৩০৫ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪ কোটি ২২ লাখ ৫২ হাজার ৯৮২ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৯১ লাখ ৫৫ হাজার ৩২৩ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments