বৃহস্পতিবার, ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসূচকে ধীরগতি হলেও বেড়েছে শেয়ার দর ও লেনদেন
spot_img
spot_img

সূচকে ধীরগতি হলেও বেড়েছে শেয়ার দর ও লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সূচক বৃদ্ধির ধীরগতি থাকলেও আজ ২৫ এপ্রিল পুঁজিবাজারে বেশিরভাগ শেয়ার দর বেড়েছে। এদিন দর বৃদ্ধির পাশাপাশি বেড়েছে দৈনিক লেনদেনের পরিমাণ। দিন শেষে আজ ৪৪.৮৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ২৭ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০০১ শতাংশ বা ০.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৬৭৭.৬৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৫৩.৪৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪৬৬.১৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭১ টির, কমেছে ১৫৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৪.৮৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ১৮ কোটি ১৬ লাখ ৬১ হাজার ৯০৮টি শেয়ার ১ লাখ ৪৭ হাজার ৩১৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৯৩২ কোটি ৪৯ লাখ ৩২ হাজার টাকা।

গতকাল ২৬ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৬ শতাংশ বা ১০.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৬৭৭.৫৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৪৫৬.৪০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.২৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৪৭৪.৩৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৬৩ টির, কমে ১৬০ টির এবং অপরিবর্তিত রয় ৫৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে গতকাল ৪২.৭৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ১৪ কোটি ৫২ লাখ ৩২ হাজার ৩৭০টি শেয়ার ১ লাখ ৪৪ হাজার ৯৯৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭৬৬ কোটি ৭৪ লাখ ৬৩ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৬৫ কোটি ৭৪ লাখ ৬৯ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৭ শতাংশ বা ৩৩.৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৬১২.৮৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১১২টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৫ কোটি ৪৯ লাখ ১১ হাজার ৬০৩ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১৯ কোটি ৯৪ লাখ ৭৩ হাজার ৩৪৪ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন কমেছে ৪ কোটি ৪৫ লাখ ৬১ হাজার ৭৪১ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments