বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসূচক ও লেনদেন ইতিবাচক: ৬৩.৫৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি
spot_img
spot_img

সূচক ও লেনদেন ইতিবাচক: ৬৩.৫৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২ সেপ্টেম্বর সপ্তাহের তৃতীয় কার্যদিবসে উত্থানে লেনদেন শেষ করেছে পুঁজিবাজার। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ শেয়ার দর। এছাড়া দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। পুঁজিবাজারে আজ ৬৩.৫৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ২ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯৪ শতাংশ বা ৬৪.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৮১.০৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১২.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫০৮.৬৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২২.১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৯৬.৮৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩৭টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৬৩.৫৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৬৩ কোটি ৬০ লাখ ৭২ হাজার ৯০৬ শেয়ার ৩ লাখ ৪০ হাজার ৪৫ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৪৭৪ কোটি ৩০ লাখ ৪ হাজার টাকা।

গতকাল ১ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৯ শতাংশ বা ৪৭.১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৯১৬.৩৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৪৯৫.৬৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২০.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৪৭৪.৭২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৯২টির, কমে ১৪৯টির এবং অপরিবর্তিত রয় ৩২টির। অর্থাৎ পুঁজিবাজারে গতকাল ৫১.৪৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৫৯ কোটি ৮৭ লাখ ৮৪ হাজার ৪১৬ শেয়ার ৩ লাখ ৩২ হাজার ৫৩৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৩৬৬ কোটি ৩৬ লাখ ২৯ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১০৭ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৮৫ শতাংশ বা ১৭১.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৩২৮.১৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৩ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৮৩টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৮৮ কোটি ৩০ লাখ ৯ হাজার ৯০ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯৯ কোটি ৫২ লাখ ৯০ হাজার ৬৩ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন বেড়েছে ১১ কোটি ২২ লাখ ৮০ হাজার ৯৭৩ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments