বৃহস্পতিবার, ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণলেনদেন বাড়লেও কমেছে শেয়ার দর
spot_img
spot_img

লেনদেন বাড়লেও কমেছে শেয়ার দর

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার ২২ জানুয়ারি সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এছাড়া কমেছে বেশিরভাগ শেয়ার দর। এছাড়া দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ১৪.৫৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২২ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৫ শতাংশ বা ৯.৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৫৫.৯৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬০.৬৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২০৪.৩৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৩ টির, কমেছে ১২৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৫টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৪.৫৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ১৭ লাখ ৪০ হাজার ৮১৭টি শেয়ার ১ লাখ ৮৪ হাজার ৮২ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৯২ কোটি ৭৫ লাখ ৫৭ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৯ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১১ শতাংশ বা ৭.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬৫.৪৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৭.৭৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২০৮.৬০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৬ টির, কমেছে ১০০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৪টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২১.১১ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৯ কোটি ৯৬ লাখ ০৩ হাজার ৯৮১টি শেয়ার ১ লাখ ২৫ হাজার ৬২২ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৯০ কোটি ৬৭ লাখ ৯৬ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১০২ কোটি ০৭ লাখ ৬১ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১১ শতাংশ বা ২১.৯১ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৪৫৪.২৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৯৭ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৪৫টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৮টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৮ কোটি ০২ লাখ ৫২ হাজার ১৫৮ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১১ কোটি ৪৪ লাখ ৭১ হাজার ২১৩ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৩ কোটি ৪২ লাখ ১৯ হাজার ৫৫ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments