বৃহস্পতিবার, ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসূচক ও লেনদেন বাড়লেও কমেছে শেয়ার দর
spot_img
spot_img

সূচক ও লেনদেন বাড়লেও কমেছে শেয়ার দর

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ২৪ জানুয়ারি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ শেয়ার দর। এছাড়া দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ২০.২৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৪ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৪ শতাংশ বা ২৭.৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৯১.৩০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭২.২১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৫.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২২৬.৯৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭১ টির, কমেছে ১০১ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৮টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২০.২৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৯ কোটি ১৬ লাখ ৭৩ হাজার ২০০টি শেয়ার ১ লাখ ২৬ হাজার ৭৩৮ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬০৭ কোটি ৬৭ লাখ ৫২ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৩ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১২ শতাংশ বা ৭.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬৩.৫০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৫.১৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭.৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২১১.৭১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৪ টির, কমেছে ১৪০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৫টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৯.৭৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৭ কোটি ৯২ লাখ ১১ হাজার ৯৫০টি শেয়ার ১ লাখ ১৭ হাজার ৩৭৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫০৯ কোটি ৬২ লাখ ৮২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৯৮ কোটি ০৪ লাখ ৭০ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৫৬ শতাংশ বা ১০৪.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৫৬১.৪৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৮০ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৫৬টির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৮১টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১২ কোটি ৯৪ লাখ ৫১ হাজার ২৯০ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮ কোটি ৫৭ লাখ ০২ হাজার ৫৩০ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৪ কোটি ৩৭ লাখ ৪৮ হাজার ৬৭৯ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments