শনিবার, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসূচক ও লেনদেন বেড়েছে
spot_img
spot_img

সূচক ও লেনদেন বেড়েছে

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ১৬ অক্টোবর, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ শেয়ারের দর। দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে ২০.৬৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১৬ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৩ শতাংশ বা ২.০০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬৫.১৫ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৮৭৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২.৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩৬.৪৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৫টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২০.৬৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৭ কোটি ৪২ লাখ ৬ হাজার ৮৮টি শেয়ার ১ লাখ ১৮ হাজার ৮১৪ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৭৬ কোটি ৭ লাখ ৬৭ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৫ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৯ শতাংশ বা ৬.১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৬৩.১৫ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৬.৯৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২.৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩৮.৮৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৫২টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয় ১৪৯টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৭.৮০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৭ কোটি ৩৮ লাখ ৩৩ হাজার ২১৪টি শেয়ার ১ লাখ ২ হাজার ৭৭০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৩৮৭ কোটি ৩৭ লাখ ৪৭ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৮৮ কোটি ৭০ লাখ ২০ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০১ শতাংশ বা ৩.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৫৪০.৫৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩১টির, কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৯ কোটি ৮৪ লাখ ৯ হাজার ৬৩৩ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৫ কোটি ৭৯ লাখ ৪২ হাজার ৩৯৩ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৪ কোটি ৪ লাখ ৬৭ হাজার ২৪০ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments