বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসূচক কমলেও বেড়েছে লেনদেন
spot_img
spot_img

সূচক কমলেও বেড়েছে লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেন শেষে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে আগের দিনের তুলনায় লেনদেনও বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

 

ডিএসই সূত্রে জানা যায়, আজ ১৬ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৯ শতাংশ বা ১৬.৫৬ পয়েন্ট কমেছে অবস্থান করছে ৫ হাজার ৫১৬.৪০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৬১.৬৫ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৭.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১১১.৮৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১১৪টির। সারাদিনে ডিএসইতে ১৮ কোটি ৮৭ লাখ ৯৫ হাজার ২২৫টি শেয়ার ১ লাখ ৬১ হাজার ২৬১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৬৯৮ কোটি ৮৬ হাজার টাকা।

গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৫ শতাংশ বা ১৩.৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৩৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৬৩.০৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১২৯.১৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১২২টির। সারাদিনে ডিএসইতে ১৫ কোটি ৯৭ লাখ ৪৬ হাজার ৩০০টি শেয়ার ১ লাখ ২৮ হাজার ৩৪৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৬২৩ কোটি ৪ লাখ ৩৩ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৭৪ কোটি ৯৬ লাখ ৫৩ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৫৪ শতাংশ বা ৮৬.৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৯৬৭.৭৯ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.৫৪ শতাংশ বা ৫২.৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৬৩২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৫টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৪ কোটি ৮৬ লাখ ৯৩ হাজার ৭৫১ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments