সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসূচক কমলেও লেনদেন হাজার কোটির ঘরে
spot_img
spot_img

সূচক কমলেও লেনদেন হাজার কোটির ঘরে

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ দিন শেষে সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর। তবে আজ বেশ কয়েক কার্যদিবস পর লেনদেন ফিরেছে হাজার কোটির ঘরে।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ১১ ফেব্রুয়ারি  ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৪ শতাংশ বা ২৪.৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৮৫.০১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.০১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৩৬.৩৩ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৮.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১১০.৬৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৪টির, কমেছে ২৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৩টির। সারাদিনে ডিএসইতে ১৯ কোটি ৮৪ লাখ ৮৬ হাজার ২৭৮টি শেয়ার ১ লাখ ৫৬ হাজার ১৭৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৫৫ কোটি ৪৭ লাখ ৬৮ হাজার টাকা।

গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৯ শতাংশ বা ১০.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫০৯.৪০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৪৫.৩৪ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৫.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০১.৮২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১১১টির। সারাদিনে ডিএসইতে ২০ কোটি ৩৯ লাখ ১১ হাজার ৫২৪টি শেয়ার ১ লাখ ৩৯ হাজার ৯২৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭৮৬ কোটি ১ লাখ ৮২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২৬৯ কোটি ৪৫ লাখ ৮৬ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪১ শতাংশ বা ৬৬.১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৯১২.৮৪ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.৪২ শতাংশ বা ৪০.৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৬০১.৯৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪১টির, কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৮৩ কোটি ৩৯ লাখ ৫৩ হাজার ৩০৫ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments