ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ দিন শেষে সূচক পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর। তবে ডিএসইতে লেনদেনের পরিমান হাজার কোটি ছাড়িয়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ১৫ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭৬ শতাংশ বা ৩৭.২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৬৭.৭৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১১৪.৫৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৫.০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬৯৬.৫৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৪টির। সারাদিনে ডিএসইতে ৫১ কোটি ৬৩ লাখ ৮১ হাজার ৪০৮টি শেয়ার ১ লাখ ৬৯ হাজার ৫৪২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ১৯৭ কোটি ৭২ লাখ ৯ হাজার টাকা।
তার আগের কার্যদিবসে ডিএসই’র ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৩ শতাংশ বা ২১.৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯০৫.০৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১১৭.৪৩ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭১১.৫৯ পয়েন্টে। আর দিন শেষে লেনদেন হয় ৯৮৮ কোটি ৬ লাখ ৯৮ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২০৯ কোটি ৬৫ লাখ ১১ হাজার টাকা।
এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৮৬ শতাংশ বা ১২১.৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৯৪৬.৪১ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.৮৪ শতাংশ বা ৭১.৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৩৯৮.৮৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৬৩টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩০ কোটি ৯৭ লাখ ২ হাজার ৯১১ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments