
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ২৪ এপ্রিল, ২০২৪ তারিখ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ২০.০৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
জানা যায়, আজ ২৪ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯৬ শতাংশ বা ৫৪.৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৭৮.৯৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২২৯.৫৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৮৪.৬৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৯ টির, কমেছে ২৭৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২০.০৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ৯৩ লাখ ৫৫ হাজার ৪৭৫ টি শেয়ার ১ লাখ ৭৬ হাজার ৯০৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬০২ কোটি ৭৪ লাখ ৬৪ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২৩ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭২ শতাংশ বা ৪১.২৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৬৩৩.৬০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৩৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ২৩৫.৭৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩.৪৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৯৮০.৪২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৫০ টির, কমেছে ৩১০ টির এবং অপরিবর্তিত রয় ৩৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১২.৬২ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৮ কোটি ৩২ লাখ ২৫ হাজার ৩০০ টি শেয়ার ১ লাখ ৬৭ হাজার ১৮৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫৯৭ কোটি ৫৬ লাখ ১০ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৫ কোটি ১৮ লাখ ৫৪ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.০৭ শতাংশ বা ১৭৩.৯২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৫ হাজার ৯৮০.১৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪১ টির, কমেছে ১৬৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ২৬ কোটি ০৭ লাখ ২৫ হাজার ৩৬৭ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments