ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৩ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় র্কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উথানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর তবে কমেছে লেনদেন। দিন শেষে আজ ৫৮.৯৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আজ ২৩ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৯ শতাংশ বা ১০.৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৪৭.৪৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৫২.০৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ০৭২.২৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৮৩ টির, কমেছে ১০১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫৮.৯৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৬ কোটি ৬২ লাখ ৩৯ হাজার ৯১৭ টি শেয়ার ১ লাখ ৫৭ হাজার ৩৮৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৬৭ কোটি ৫৯ লাখ ৮৭ হাজার টাকা।
গত কার্যদিবসে, অর্থাৎ ২২ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮৩ শতাংশ বা ৪৪.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৩৭.১৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৫০.২৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১১.৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ০৭১.৫৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৪ টির, কমেছে ৩০৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১১.০৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৮ কোটি ৩৬ লাখ ৮৫ হাজার ১৭৭ টি শেয়ার ১ লাখ ৬৯ হাজার ৫৬৫ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৪৪ কোটি ৭৮ লাখ ৯৭ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৭৭ কোটি ১৯ লাখ ১০ হাজার টাকা।
এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩২ শতাংশ বা ৩.৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৪২.৭২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১০৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪১ টির, কমেছে ৪৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ২১ লাখ ৩০ হাজার ৭৮৪ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/শেফা


































Recent Comments