ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার, ১৯ সেপ্টেম্বর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক বাড়লেও কমেছে বেশিরভাগ শেয়ারের দর। তবে বেড়েছে দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ২৩.৭১ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১৯ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১ শতাংশ বা ৬৫.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৬০০.৮৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৫১.৩৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪২.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪০৬.১০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৮ টির, কমেছে ১৫৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ১২৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৩.৭১ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৩০ কোটি ২৬ লাখ ৬২ হাজার ৮৩৫টি শেয়ার ২ লাখ ৭২ বার ৮৮৫ হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১ হাজার ৯৮৯ কোটি ৮৩ লাখ টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১৮ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩১ শতাংশ বা ২০.১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫৩৫.১৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৩৫.৬৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৭.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৬৩.৫১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৯ টির, কমেছে ১৪০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১২২ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৯.৩৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২৬ কোটি ৬০ লাখ ৯২ হাজার ৭৯৭টি শেয়ার ২ লাখ ৮৩ বার ১১৪ হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১ হাজার ৮১৩ কোটি ৯২ লাখ ৬৩ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৭৫ কোটি ৯০ লাখ ৩৭ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১ শতাংশ বা ১৯৩.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৯ হাজার ৩৯৩.৯৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৬৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৭২টির, কমেছে ৯৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৩টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৯৩ কোটি ৪৩ লাখ ১৫ হাজার ৮৮৭ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৯ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ৫৫৪ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৫৩ কোটি ৪৭ লাখ ৭২ হাজার ৩৩৩ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments