মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসূচক বাড়লেও লেনদেন কমেছে
spot_img
spot_img

সূচক বাড়লেও লেনদেন কমেছে

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ২৩ নভেম্বর, সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনে রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে ২৩.৯০ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৩ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৪ শতাংশ বা ৯.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৩৩.৭০ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫২.৫৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩.৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০৬.৭১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭১টির , কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭১টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২.৯০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১১ কোটি ১৪ লাখ ২০ হাজার ৯৭টি শেয়ার ১ লাখ ১১ হাজার ৬৯৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৭০ কোটি ৩৭ লাখ ৯৯ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২২ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৪ শতাংশ বা ২.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ২২৪.৪৭ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৫০.৫৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.২০ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ১০৩.২০ পয়েন্টে।দিনভর লেনদেন হওয়া ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১০০টির , কমেছে ৩২টির এবং অপরিবর্তিত রয় ১৮৭টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩১.৩৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৪ কোটি ৫৯ লাখ ১৯ হাজার ১২২টি শেয়ার ১ লাখ ২১ হাজার ৬১৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪০৯ কোটি ৫৮ লাখ ৫৫ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৩৯ কোটি ২০ লাখ ৫৬ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১২ শতাংশ বা ২২.২০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৪৯৫.৯৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪১টির, কমেছে ৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১১ কোটি ৮০ লাখ ৩৩ হাজার ৯৬৫ টাকা।

 

ডেইলি শেয়রাবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments