সোমবার, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনসৃজিত-জয়ার প্রেম: পাত্তা দেননি মিথিলা
spot_img
spot_img

সৃজিত-জয়ার প্রেম: পাত্তা দেননি মিথিলা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জি এবং দুই বাংলার অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সংসার ভাঙনের গুঞ্জন উঠেছিল। তবে তা সামলে নিয়ে টলিউডে প্রথম সিনেমা ‘মায়া’র মুক্তিতে বেশ ভালো সময় পার করছেন মিথিলা। এর মধ্যে সৃজিতের সঙ্গে জয়া আহসানের প্রেমের পুরনো প্রসঙ্গটি নতুন করে আলোচনায় এসেছে। বছর পাঁচেক আগের স্বামীর পুরোনো প্রেমের বিষয়টি নিয়ে আলোচনাকে পাত্তাই দিচ্ছেন না মিথিলা।

এক প্রতিবেদন সূত্রে জানা যায়, স্বামী সৃজিতের পুরোনো প্রেমের বিষয়টি নিয়ে স্ত্রী হিসেবে মিথিলার ভাবনা কেমন সে প্রশ্নে তিনি বলেন, কতজনের সঙ্গেই কত কিছু শোনা গেছে। সবাইকে বাদ দিলে আর কাউকে কাজের জন্য পাবে না। পুরনো কারো সঙ্গে সম্পর্ক থাকতেই পারে, তবে আর কাজ করবেন না, সেটা তো নয়। কাজটা তো কাজই। এটা নিয়ে আমার আসলে কোনো ভাবনা নেই।

তার মতে- তিনি যদি স্ত্রী হয়ে ঝামেলা করেন, তাহলে সৃজিত কাজ করতে পারবেন না।

তিনি বলেন, আমি জয়া আপাকে অনেক আগে থেকে চিনি, সৃজিতেরও আগে। আমি যদি ঝামেলা করি, তাহলে তো কাজই হবে না। আমি এসব নিয়ে ঝামেলা করি না, করবোও না। বিয়ের ৩ বছর হয়ে গেছে, এখন এই সম্পর্কটা স্টেবল। এসব আর ভাবি না। কারও অতীত তো আমি বদলাতে পারব না, সেটা নিয়ে রাগ করে লাভ নেই। তার চেয়ে বর্তমানে ভালো থাকি।

নতুন করে বিষয়টি আলোচনায় আসার কারণ হলো পাঁচ বছর পর ফের অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে জুটি বেঁধে কাজ করবেন সৃজিত। সৃজিতের নতুন সিনেমা ‘দশম অবতার’-এ জয়ার যুক্ত হওয়ার কারণে তাদের পুরোনো প্রেমের নতুন করে চর্চা শুরু করছে নেটিজেনরা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments