ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চলতি আগস্ট মাস অথবা আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে ৩৩টি কোম্পানির জীবনদায়ী চিকিৎসার সামগ্রী করোনারি স্টেন্টের (হার্টের রিং) দাম কমানো হবে বলে জানিয়েছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক ড. মো.আকতার হোসেন।
আজ মঙ্গলবার ঔষধ প্রশাসন অধিদপ্তরের এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
এদিকে আজ ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক তিন কোম্পানির ১০ ধরনের হার্টের রিংয়ের দাম কমানোর কথা জানান। আগামী এক অক্টোবরের থেকে নতুন মূল্য কার্যকর হবে বলে জানান তিনি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments