ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ব্যালন ডি’অর ২০২১ এর সেরা তিনে জায়গা করে নিতে পারেননি পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। শুধু তাই নয় সেরা পাঁচেও জায়গা পাননি তিনি। হয়েছেন ষষ্ঠ। এর মাধ্যমে ২০০৭ সালের পর প্রথমবারের মতো সেরা তিনে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছেন সিআরসেভেন।

২০১৯ সালের মতো ২০২১ সালের ব্যালন ডি’অর পপুরষ্কারে উপস্থিত ছিলেনা রোনালদো। জানা গেছে সেরা তিনে জায়গা হবে না আগেই জানতে পেরে তিনি অনুষ্ঠানে না আসার সিদ্ধান্ত নেন।
ক্রিশ্চিয়ানো রোনালদোর ফুটবলে সাম্প্রতিক অর্জন বলতে রয়েছে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হওয়া। ইরানের আলী দাঈকে টপকে কোন দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
























Recent Comments