মঙ্গলবার, ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতি‘সৈয়দ মঞ্জুর এলাহী মেমোরিয়াল স্কলারশিপ প্রোগ্রাম’ চালুর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি...
spot_img
spot_img

‘সৈয়দ মঞ্জুর এলাহী মেমোরিয়াল স্কলারশিপ প্রোগ্রাম’ চালুর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেছে এমটিবি ফাউন্ডেশনের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে এমটিবি ফাউন্ডেশন, তার ‘শিক্ষা’ খাতের সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের মাঝে সম্প্রতি ‘সৈয়দ মঞ্জুর এলাহী মেমোরিয়াল স্কলারশিপ প্রোগ্রাম’-এর সূচনা করেছে।

এই বৃত্তি কর্মসূচির আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৫০ জন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীকে মাসিক ভিত্তিতে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। এমটিবি-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, স্বপ্নদ্রষ্টা উদ্যোক্তা, প্রথিতযশা শিল্পপতি ও খ্যাতিমান সমাজসেবক, প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহীর কর্মময় জীবনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যিনি নিজে উক্ত বিভাগের একজন গর্বিত প্রাক্তন শিক্ষার্থী ছিলেন।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর স্পন্সর শেয়ারহোল্ডার এবং সানবিমস স্কুল লিমিটেডের প্রিন্সিপাল মুনিজে মঞ্জুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান । অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারপারসন ড. ফিরদৌসি নাহার, এমটিবি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও চৌধুরী আখতার আসিফ, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দের মধ্যে রেইস উদ্দীন আহ্‌মাদ, মোঃ বখতিয়ার হোসেন, মোঃ শামসুল ইসলাম, উসমান রাশেদ মুঈন, মোঃ শাফকাত হোসেন, গ্রুপ লিগ্যাল অ্যাফেয়ার্স ডিভিশনের বিভাগীয় প্রধান শাফায়াত উল্লাহ, ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্সের বিভাগীয় প্রধান সাব্বির আহমেদ এবং এমটিবি ফাউন্ডেশনের সিইও সামিয়া চৌধুরী।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments