ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১৭ পয়সা। আগের বছর একই সময়ে ৮৭ পয়সা লোকসান হয়েছিল।
এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জুলাই’২৩-ডিসেম্বর’২৩) কোম্পানিটির আয় হয়েছে ৫ টাকা ৪০ পয়সা। গত বছরের একই সময়ে ৬ টাকা ১৫ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬৬ টাকা ৩৪ পয়সা।
এছাড়া কোম্পানিটির আলোচ্য সময়ের শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) করেছে ১২ টাকা ১৭ পয়সা। যা আগে ছিল ২ টাকা ১৬ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.




























Recent Comments