ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড শেয়ারের দর অস্বাভাবিক বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধির কারণে ডিএসই’র পাঠানো নোটিশের জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির গত ২৯ জুলাই ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার দর ছিল ১৫২ টাকা ১০ পয়সা। ২৪ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ২৪৯ টাকা ৪০ পয়সা উন্নীত হয়েছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯৭ টাকা ৩০ পয়সা বা ৩৯.১০ শতাংশ। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ


























Recent Comments