রবিবার, ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদসোনালী লাইফের আইপিও পরবর্তী শেয়ারধারীরা পাচ্ছেন ডিভিডেন্ড
spot_img
spot_img

সোনালী লাইফের আইপিও পরবর্তী শেয়ারধারীরা পাচ্ছেন ডিভিডেন্ড

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) প্রক্রিয়ার মাধ্যমে গতবছর পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় বিমা খাতের কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। একই বছর কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে আইপিও আগে শেয়ার ধারণকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড (নগদ লভ্যাংশ) প্রদান করেছে। এতে আইপিও পরবর্তী কোম্পানিটির শেয়ার ধারণকারীরা ডিভিডেন্ড থেকে বঞ্চিত হয়েছেন।

ফলে আলোচ্য হিসাব বছরে আইপিও পরবর্তী ডিভিডেন্ড প্রদান সংক্রান্ত রেকর্ড ডেটের দিন শেয়ারধারী সকল বিনিয়োগকারীদের ১০ শতাংশ করে ক্যাশ ডিভিডেন্ড প্রদানের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)।

সম্প্রতি এ সংক্রান্ত একটি চিঠি সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

একইসঙ্গে বিষয়টি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ব্যবস্থাপনা পরিচালককে অবহিত করা হয়েছে।

এর আগে, গত বছরের নভেম্বরে আইপিও’র আগের শেয়ারধারীদের লভ্যাংশ প্রদানের বিষয়টি অগ্রহণযোগ্য বলে সোনালী লাইফ ইন্স্যুরেন্সকে অবহিত করেছিল ডিএসই।

বিএসইসির চিঠিতে উল্লেখ করা হয়- পর্যবেক্ষণে দেখা গেছে, ২০২১ সালের ১০ জুলাই সোনালী লাইফ ইন্স্যুরেন্স ২০২০ সালে ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রাক-আইপিও শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। একইসঙ্গে ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে (প্রথম প্রান্তিক) অন্তর্বর্তী ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটি। আর ওই বছরের ২ সেপ্টেম্বর শেয়ারহোল্ডারদের লভ্যাংশ বিতরণ করা হয়।

উল্লিখিত কার্যকলাপের মাধ্যমে, কোম্পানির পরিচালনা পর্ষদ ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন, ২০১৫ এবং প্রবিধান ২(১) ডিপোজিটরি (ব্যবহারিক) প্রবিধানমালা, ২০০৩ এর প্রবিধান ১৯(২) লঙ্ঘন করেছেন। এর ফলে কোম্পানিটিকে আলোচ্য রেকর্ড তারিখ অনুযায়ী শেয়ারধারীদের সমান পরিমাণ নগদ লভ্যাংশ (অর্থাৎ সব ধরনের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ) বিতরণ করার জন্য নির্দেশ দেওয়া হলো। আর এ চিঠি জারি করার ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট বিষয়টি কমিশনকে অবহিত করতে নির্দেশ দেওয়া হলো।

তথ্য মতে, আইপিও প্রক্রিয়া সম্পন্ন করে গত বছরের ৩০ জুন দেশের উভয় শেয়ারবাজারে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের লেনদেন শুরু হয়। পরবর্তীতে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১০ জুলাই ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সভা আয়োজন করে। ওই সভায় কোম্পানিটির পর্ষদ ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ ও চলতি বছরের প্রথম প্রান্তিকের জন্য ২ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ ঘোষণা করে। একই সঙ্গে কোম্পানিটি এ সংক্রান্ত মূল্য সংবেদনশীল তথ্যে (পিএসআই) প্রকাশ করে। তবে ওই পিএসআইতে গত বছরের জন্য ঘোষিত লভ্যাংশ কেবলমাত্র ২০২০ সালে ৩১ ডিসেম্বর পর্যন্ত বা আইপিও পূর্ববর্তী শেয়ার ধারণকারীরা পাবেন বলে উল্লেখ করা হয়। এ ছাড়া বাকি ২ শতাংশ নগদ লভ্যাংশ গত ৪ আগস্ট রেকর্ড ডেটের দিন শেয়ার ধারণকারী সব শেয়ারহোল্ডার পাবেন বলে জানানো হয়।

এদিকে বিএসইস’র নির্দেশনা অনুযায়ী, কোনো কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় লভ্যাংশ সংক্রান্ত যে ঘোষণা করা হবে, তা রেকর্ড ডেটের দিন শেয়ারধারণ করা সব শেয়ারহোল্ডাররা পাবেন। এক্ষেত্রে রেকর্ড ডেটের শেয়ারহোল্ডারদের কোনো অংশকে বাদ দিয়ে লভ্যাংশ প্রদান করার সুযোগ নেই।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিএসইসির একজন কর্মকর্তা বলেন, কোম্পানির পরিচালনা পর্ষদ ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন ও অন্যান্য আইন লঙ্ঘন করেছে। ফলে কোম্পানিটিকে আলোচ্য রেকর্ড তারিখ অনুযায়ী শেয়ারধারীদের ১০ শতাংশ সমান পরিমাণ নগদ লভ্যাংশ প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments