ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ১২ আগস্ট, ২০২৪ তারিখ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এটলাস বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৭ টাকা ৪০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে। এদিকে ইসলামিক ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ২০ পয়সা বা ৯.৯১ শতাংশ বেড়ে দ্বিতীয় স্থানে এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা বা ৯.৮০ শতাংশ বেড়ে এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ দর বৃদ্ধির শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, এবি ব্যাংক, গ্রামীণ ওয়ান স্কিম টু, মোজাফফর হোসেন স্পিনিং, ড্যাফোডিল কম্পিউটার্স, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং মাইডাস ফাইন্যান্সিং পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.





























Recent Comments