ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ২৪ মার্চ, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৩ টাকা ৭ পয়সা বা ৭.৬০ শতাংশ বেড়েছে। এদিকে বেক্সিমকো ফার্মার শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৭.৩৭ শতাংশ বেড়ে তালিকায় দ্বিতীয় স্থানে এবং ওরিয়ন ইনফিউশনের ৭.২৭ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় শীর্ষ স্থানে থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ডোরিন পাওয়ার, আলিফ ইন্ডাস্ট্রিজ, মাইডাস ফাইন্যান্স, বীচ হ্যাচারি, এইচ আর টেক্সটাইল, সানলাইফ ইন্স্যুরেন্স এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments