ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ১৫ জুলাই, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে রয়েছে লিন্ডে বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির আজ শেয়ার দর কমেছে ৩৩ টাকা ৪০ পয়সা বা ২.৯৯৯ শতাংশ। এদিকে স্যালভো কেমিক্যালের শেয়ার দর ১ টাকা ৬০ পয়সা বা ২.৯৯৬ শতাংশ কমে দ্বিতীয় এবং বিচ হ্যাচারির শেয়ার দর ২ টাকা ৫০ পয়সা বা ২.৯৫ শতাংশ কমে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
এদিন লুজারের তালিকায় আরও রয়েছে ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, খান ব্রাদার্স, আইসিবি ইসলামী ব্যাংক, ইজেনারেশন, গোল্ডেন সন, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.





























Recent Comments