ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ২০ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে লেনদেনের পরিমানও কমেছে। এদিন লেনদেনের শীর্ষে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি আজ ১৪ কোটি ৯৬ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। শেয়ারটি সর্বশেষ লেনদেন করেছে ৩০৩ টাকা ৯০ পয়সা। এছাড়া রূপালী লাইফ ইন্সুরেন্স ১৪ কোটি ৮৩ লাখ ০৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে এবং শাইনপুকুর সিরামিকস ১৩ কোটি ৩৭ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন লেনদেনের শীর্ষ তালিকায় আরোও রয়েছে এডিএন টেলিকম, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ শিপিং করপোরেশন, আরডি ফুড, জেনেক্স ইনফোসিস, বেঙ্গল উইণ্ডসর থার্মপ্লাস্টিকস এবং আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments