সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকসৌদি আরবের যুবরাজের সঙ্গে বৈঠক করলেন ট্রাম্প
spot_img
spot_img

সৌদি আরবের যুবরাজের সঙ্গে বৈঠক করলেন ট্রাম্প

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: উপসাগরীয় অঞ্চলে চার দিনের সফরে মঙ্গলবার সৌদি আরবে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সফরের মূল লক্ষ্য অর্থনৈতিক বিনিয়োগ আকর্ষণ ও বাণিজ্যিক চুক্তি সই।

সৌদি আরবে পৌঁছানোর পর দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ট্রাম্পের একটি প্রাথমিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।

ট্রাম্পের এ সফরে তার সঙ্গে আছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত ব্যবসায়ী ও করপোরেট নেতৃত্বের একটি প্রতিনিধিদল।

আজ সৌদি আরবের রাজধানী রিয়াদে সৌদি-মার্কিন বিনিয়োগ ফোরামে যোগ দেবেন ট্রাম্প। এরপর আগামীকাল বুধবার তিনি কাতারে যাবেন। পরদিন বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে যাবেন তিনি।

ট্রাম্প তাঁর প্রথম মেয়াদেও প্রথম বিদেশ সফরের গন্তব্য হিসেবে সৌদি আরবকে বেছে নিয়েছিলেন। এটি যুক্তরাষ্ট্রের আধুনিক সময়ের নবনির্বাচিত প্রেসিডেন্টদের প্রচলিত রীতির ব্যতিক্রম।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments