ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সৌদি আরবে হজ করতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মো. জাহাঙ্গীর কবির নামের এক বাংলাদেশি মারা গেছেন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত পোর্টালে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, জাহাঙ্গীর কবিরের পাসপোর্ট নম্বর ‘A 01012228’। ১১ জুন তিনি সৌদি আরবে মারা যান। তার মৃত্যুর কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।
উল্লেখ্য, গত ৫ জুন বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়। আর ঢাকা থেকে শেষ হজ ফ্লাইট ছেড়ে যাবে ৪ জুলাই। রবিবার পর্যন্ত বাংলাদেশ থেকে ৭ হাজার ৫৭৩ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.





























Recent Comments