ডেইলি শেয়ারবাজার রিপোর্ট : পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি স্কয়ার টেক্সটাইলের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তথ্যমতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ০.২৭ পয়সা।
আর ২০২১ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮ টাকা ৬৯ পয়সা।
এই ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ১৫ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২২ নভেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.
































Recent Comments