মঙ্গলবার, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদস্টেকহোল্ডারদের সাথে বিএসইসির বৈঠকে যা হলো
spot_img
spot_img

স্টেকহোল্ডারদের সাথে বিএসইসির বৈঠকে যা হলো

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকালে স্টেকহোল্ডারদের সাথে বিএসইসির উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তারল্য প্রবাহ বাড়ানোর উদ্যোগ নেবে বলে জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বাড়ানো হবে মধ্যবর্তী প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা। পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ সীমা (Bank Exposure) নিয়ে যাতে বাড়তি চাপ তৈরি না হয় সে লক্ষ্যে ব্রোকারহাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোকে বন্ড ইস্যু করার সুযোগ দেওয়া হবে।

রাজধানীর আগারগাঁওয়ের সিকিউরিটিজ কমিশন ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন বিএসইসি কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ। আরও উপস্থিত ছিলেন, বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান, নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম, বিএমবিএ সভাপতি মো: ছায়েদুর রহমান, ডিবিএ সভাপতি শরীফ আনোয়ারসহ শীর্ষ ব্রোকারেজহাউজের প্রতিনিধিরা।

সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, বৈঠকে পুঁজিবাজারে গত কয়েকদিনের অস্থিরতার নানা কারণ নিয়ে আলোচনা হয়। এর মধ্যে তারল্য বাড়ানোর ইস্যুটি বিশেষ গুরুত্ব পায়। স্টেকহোল্ডারদের কেউ কেউ উল্লেখ করেন, শেয়ারের মূল্য বৃদ্ধির কারণে কোনো কোনো ব্যাংকের এক্সপোজার বেড়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সমন্বয়ের চাপ আছে। এ পর্যায়ে বিএসইসির পক্ষ থেকে বলা হয়, বিভিন্ন ব্যাংকের যেসব সহযোগী প্রতিষ্ঠান (ব্রোকারহাউজ ও মার্চেন্ট ব্যাংক)  ওই ব্যাংক থেকে ঋণ নিয়েছে, সেগুলোকে বন্ডে রূপান্তর করলে এক্সপোজার সমস্যা থাকে না। কোনো প্রতিষ্ঠান এভাবে বন্ড ইস্যু করতে চাইলে বিএসইসি সহজেই তার অনুমোদন দেবে।

বৈঠকে জানানো হয়, ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োকারীদের জন্য গঠিত ৯০০ কোটি টাকার বিশেষ তহবিলের মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। আগের সিদ্ধান্ত অনুসারে, এর মেয়াদ ২০২৩ সালে শেষ হয়ে যাওয়ার কথা ছিল।

বৈঠকে সবাই একমত হয়েছেন, গত কয়েকদিনে, বিশেষ করে সোমবার ও আজ পুঁজিবাজারে যে তীব্র পতন হয়েছে, তার কোনো যৌক্তিক কারণ নেই। নানা গুজবে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় এমনটি ঘটেছে। সুযোগ সন্ধানী মহল নানাভাবে বিনিয়োগকারীদের আতঙ্কিত করার চেষ্টা করছেন। যার যার জায়গা থেকে বিষয়টি মনিটর করা এবং বিনিয়োগকারীদের কাউন্সিলিং করার উপর গুরুত্ব দেওয়া হয় বৈঠকে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments