বুধবার, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদন‘স্পাইডার-ম্যান’ জ্যাক তারকা মারা গেছেন
spot_img
spot_img

‘স্পাইডার-ম্যান’ জ্যাক তারকা মারা গেছেন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:   স্পাইডার-ম্যান খ্যাত অভিনেতা জ্যাক বেটস মারা গেছেন। গত ১৯ জুন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯৬ বছর। যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ভ্যারাইটি এ খবর প্রকাশ করেছে।

এ প্রতিবেদনে জানানো হয়েছে, ‘স্পাইডার ম্যান’ সিনেমায় ‘হেনরি’ চরিত্রে অভিনয় করেন জ্যাক বেটস। তার ভাগনে ডেন সুলিভান মামার মৃত্যুর খবরটি গণমাধ্যমে জানান। এই অভিনেতা রাতে ঘুমিয়ে পড়েন। ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়। তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবাস করতেন।

১৯২৯ সালের ১১ এপ্রিল যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে জন্মগ্রহণ করেন জ্যাক। সেখানে তার বেড়ে ওঠা। ১০ বছর বয়সে পাড়ি জমান মায়ামিতে। সেখানে স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে থিয়েটারের ওপর ইউনিভার্সিটি অব মায়ামি থেকে ডিগ্রি নেন। পরে শুধু অভিনয়ের জন্য নিউ ইয়র্ক চলে যান। শুরুতে নানা চ্যালেঞ্জিংয়ের মুখে পড়তে হয় তাকে। পরে কাজের সুযোগ পান ১৯৫৩ সালে।

শুরুতেই এই অভিনেতা শেকসপিয়ারের ‘রিচার্ড ৩’–এ একটি পার্শ্বচরিত্রে অভিনয়ের সুযোগ পান। সেই সময়ে নিজের অভিনয়কে আরো সমৃদ্ধ করার জন্য দ্য অ্যাক্টরস স্টুডিওর সদস্য হন। পরে তিনি ‘দ্য ব্লাডি ব্রড’ সিনেমাসহ কয়েকটি সিনেমায় অভিনয় করেন। কিন্তু তখনো পরিচিতি পাননি। সত্তর দশকের শুরুতে নাম লেখান বিজ্ঞাপন ও টেলিভিশন অনুষ্ঠান। এসবের মাধ্যমে পরিচিতি লাভ করেন এই অভিনেতাি।

‘দ্য ডক্টরস’, ‘দ্য এজ অব নাইট’, ‘অ্যানাদার ওয়ার্ল্ড’, ‘অল মাই চিলড্রেন’, ‘ফলিং ডাউন’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান। তবে ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্পাইডার-ম্যান’ সিনেমায় অভিনয় করে সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেন।

‘দ্য ডক্টরস’, ‘দ্য এজ অব নাইট’, ‘অ্যানাদার ওয়ার্ল্ড’, ‘অল মাই চিলড্রেন’, ‘ফলিং ডাউন’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান। তবে ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্পাইডার-ম্যান’ সিনেমায় অভিনয় করে সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ
RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments