ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের দামের পর এবার কমানো হয়েছে রুপার দামও। টানা দুই দফা বাড়ানোর পর এবার ভরিতে ১১৭ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৬৫৭ টাকা।
শনিবার (১৬ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন নির্ধারিত দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি রুপার (পিওর সিলভার) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর সমন্বয় করা হয়েছে। এর আগে সর্বশেষ ৭ মে রুপার দাম সমন্বয় করা হয়েছিল।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।
তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশে রুপার দাম মোট ৩৯ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২১ বার দাম বাড়ানো হয়েছে এবং ১৮ বার কমানো হয়েছে।
শেয়ার করুন:-স্থানীয় সংবাদ পরিবেশন
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ


























Recent Comments