শনিবার, ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিস্বর্ণ-রুপার দাম আরও কমলো
spot_img
spot_img

স্বর্ণ-রুপার দাম আরও কমলো

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের গহনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমেছে ২ হাজার ৬৪ টাকা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর করেছে সংগঠনটি। নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ৩৩৬ টাকা। একই মানের প্রতি ভরি রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৮৪৫ টাকা।

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম আগের ২ লাখ ২৬ হাজার ৪০০ টাকা থেকে কমে ২ লাখ ২৪ হাজার ৩৩৬ টাকা হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সোনা ও রুপার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা বিক্রি হবে ২ লাখ ২৪ হাজার ৩৩৬ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৩ হাজার ৬৮০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ লাখ ৮৩ হাজার ৫২০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ১১২ টাকা।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার গহনার দাম ১৯ হাজার ২২০ টাকা, ২১ ক্যারেটের ১৮ হাজার ৩৫৫ টাকা, ১৮ ক্যারেটের ১৫ হাজার ৭৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার গহনার দাম প্রতি গ্রাম ১২ হাজার ৮৮০ টাকা।

সোনার পাশাপাশি রুপার গহনার দামও কমিয়েছে বাজুস। নতুন দর অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ৩ হাজার ৮৪৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৬৭০ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ১৪০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার গহনার দাম ২ হাজার ৩৮০ টাকা।

প্রতি গ্রাম হিসাবে ২২ ক্যারেটের রুপার গহনার দাম ৩৩০ টাকা, ২১ ক্যারেটের ৩১৫ টাকা, ১৮ ক্যারেটের ২৭০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার গহনার দাম ২০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments