রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণস্বস্তিতে পুঁজিবাজার, লেনদেন হাজার কোটির ঘরে
spot_img
spot_img

স্বস্তিতে পুঁজিবাজার, লেনদেন হাজার কোটির ঘরে

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: কয়েক কার্যদিবস ধরে পুঁজিবাজার পরিস্থিতি খারাপ অবস্থার মধ্য দিয়ে গেলেও আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে স্বস্তি ফিরেছে। আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিকে সূচকের পাশাপাশি লেনদেন ফের হাজার কোটির ঘরে অবস্থান করছে। এছাড়া বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ১৫ ফেব্রুয়ারি  ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৭৮ শতাংশ বা ৯৭.৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৪৫.০৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২১.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৬০.২২ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৪৬.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৪৬.১৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২৬টির, কমেছে ৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৯১টির। সারাদিনে ডিএসইতে ২১ কোটি ৭৭ লাখ ৮২ হাজার ৩৬১টি শেয়ার ১ লাখ ৬৯ হাজার ১৫৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৮২ কোটি ২৭ লাখ ২৭ হাজার টাকা।

গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৮ শতাংশ বা ৩৭.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৪৭.৬৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৩৮.৬১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১০.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৯৯.৯৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ১৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১০১টির। সারাদিনে ডিএসইতে ১৯ কোটি ৩৩ লাখ ৫০ হাজার ৮০৭টি শেয়ার ১ লাখ ৩৬ হাজার ৬৭৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮০১ কোটি ৬৬ লাখ ৬ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২৮০ কোটি ৬১ লাখ ২১ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.৮৮ শতাংশ বা ২৯৭.৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৮৪.২৩ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১.৯০ শতাংশ বা ১৮১.১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৭০৫.১৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৯ কোটি ৯১ লাখ ১৬ হাজার ৯২২ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments