ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হাক্কানী পাল্প লিমিটেড ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা করেছে।

আজ (শনিবার) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ডিভিডেন্ডের এই সিদ্ধান্ত নেওয়া হয়।কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ২০২১ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে (১.২৮) টাকা।গত বছর ২০২০ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ০.০৭ টাকা।
এছাড়া শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএবি) হয়েছে ১০.৮৬ টাকা।
আগামী ২৭ ডিসেম্বর (২০২১) ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ ডিসেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.





























Recent Comments