রবিবার, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণহতাশার আরেকটি সপ্তাহ পার করলো বিনিয়োগকারীরা
spot_img
spot_img

হতাশার আরেকটি সপ্তাহ পার করলো বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ৩০ মে, ২০২৪ তারিখ সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৫৪.৭৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ৩০ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৪ শতাংশ বা ২৩.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৫১.৯৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৪৩.৬৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৭৪.৮৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৩ টির, কমেছে ১২৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫৪.৭৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ৮ লাখ ৯৭ হাজার ৬১৪ টি শেয়ার ১ লাখ ৮ হাজার ৮৫৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৭৪ কোটি ৪৮ লাখ ২৪ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৯ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯৫ শতাংশ বা ৫০.৩৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ২২৮.৫৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩.৬৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৩৮.৯৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৬.৭৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৮৬৯.৯৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৬৪ টির, কমেছে ২৮৬ টির এবং অপরিবর্তিত রয় ৪৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৬.২৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ৭৯ লাখ ৬১ হাজার ৫৭৫ টি শেয়ার ৮৫ হাজার ২৬২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৩০৬ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৬৭ কোটি ৮০ লাখ ৭৪ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১২ শতাংশ বা ১৯.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৫ হাজার ১০৩.৮৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২০১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৩ টির, কমেছে ৯৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ৫৬ লাখ ৩১ হাজার ৪৮৪ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments