বৃহস্পতিবার, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকহরমুজে জাহাজ চলাচলের নতুন রুট চূড়ান্ত করল ইরান ও ওমান
spot_img
spot_img

হরমুজে জাহাজ চলাচলের নতুন রুট চূড়ান্ত করল ইরান ও ওমান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের একটি নির্দিষ্ট রুট নিয়ে সমঝোতায় পৌঁছেছে ইরান ও ওমান। তেহরানের দাবি, এই চুক্তির সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বেশ ভালোভাবেই এগোচ্ছে।

বুধবার (৫ আগস্ট) ইরান ও ওমান প্রণালীটির মধ্য দিয়ে প্রস্তাবিত শিপিং রুটের ভৌগোলিক অবস্থান চূড়ান্ত করে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, এ বিষয়ে একটি যৌথ বিবৃতি তৈরির কাজ চলছে। সেখানে প্রযুক্তিগত, আইনি, নিরাপত্তা ও পরিবেশগত বিষয় অন্তর্ভুক্ত থাকবে।

তবে ইরানি গণমাধ্যম জানিয়েছে, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা হবে না।

এই চুক্তির মূল জটিলতা হচ্ছে, তেহরান এই জলপথের ওপর সার্বভৌমত্ব দাবি করে ফি আদায়ের পক্ষে অবস্থান নিয়েছে, যা জাতিসংঘ কনভেনশনের প্রচলিত নিয়মের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর দাবি, এই আন্তর্জাতিক জলপথে সবার অবাধ চলাচল নিশ্চিত থাকতে হবে।

যুক্তরাষ্ট্রকে “তৃতীয় পক্ষ” হিসেবে উল্লেখ করে ইসমাইল বাঘেই বলেন, কোনো বাধা না থাকলে ইরান ও ওমান মূল বিষয়গুলো নিয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, মার্কিন নৌ অবরোধ ও ইরানের বিরুদ্ধে অন্যান্য পদক্ষেপ বহাল থাকলে শুধু এই চুক্তির মাধ্যমে চলাচলের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না।

ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সমঝোতার আওতায় হরমুজ প্রণালীতে একটি “মিডল করিডোর” বা মধ্য করিডোর তৈরি করা হবে, যা ইরান ও ওমান যৌথভাবে নিয়ন্ত্রণ করবে। তেহরানের দাবি, এই আলোচনার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই এবং প্রণালী পুনরায় খোলার বিষয়টি ওয়াশিংটনের আচরণ পরিবর্তনের ওপর নির্ভর করছে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্র এই আলোচনার অংশ এবং তা “খুব ভালোভাবে” এগিয়ে চলছে। তিনি সতর্ক করে বলেন, হরমুজ প্রণালী দ্রুত খুলে দেওয়া হবে, অন্যথায় কঠোর হামলার মুখোমুখি হতে হবে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান এই গুরুত্বপূর্ণ জ্বালানি রুটটি বন্ধ করে দেয়। হরমুজ প্রণালী দিয়ে বৈশ্বিক তেল বাণিজ্যের প্রায় এক-চতুর্থাংশ পরিবাহিত হয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments