রবিবার, ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকহরমুজে ফি নেবে ইরান, বন্ধু দেশ পাবে ‘বিশেষ’ সুবিধা
spot_img
spot_img

হরমুজে ফি নেবে ইরান, বন্ধু দেশ পাবে ‘বিশেষ’ সুবিধা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে নতুন করে ফি নেওয়া হবে বলে জানিয়েছে ইরান। তবে যেসব দেশ কঠিন সময়ে ইরানের পাশে ছিল, তাদের জন্য বিশেষ সুবিধা রাখা হবে বলেও জানিয়েছে তেহরান।

শনিবার (৪ জুলাই) চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড পিস ফোরামে এ কথা বলেন দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবদোলরেজা রাহমানি ফাজলি। খবর এনডিটিভির

তিনি বলেন, হরমুজ প্রণালি ইরানের আঞ্চলিক জলসীমার অংশ। তাই সেখানে চলাচলকারী জাহাজের কাছ থেকে নিরাপত্তা ও বিভিন্ন সেবার জন্য ফি নেওয়া হবে। তবে এটিকে কোনো ‘টোল’ হিসেবে দেখা উচিত নয়।

ফাজলির ভাষায়, ওমানের সঙ্গে সমন্বয় করে হরমুজ প্রণালির জন্য নতুন ব্যবস্থাপনা গড়ে তোলা হচ্ছে। এর আওতায় নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা, জাহাজ চলাচল তদারকি করা এবং বিপুল সংখ্যক জাহাজ চলাচলের ফলে সৃষ্ট পরিবেশগত প্রভাব মোকাবিলার ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ‘যেসব দেশ আমাদের কঠিন সময়ে বন্ধুত্বপূর্ণ আচরণ করেছে এবং আমাদের পাশে দাঁড়িয়েছে, তাদের জন্য অবশ্যই বিশেষ সুবিধা বিবেচনা করা হবে।’

বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহণের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে যায়। মধ্যপ্রাচ্যের যুদ্ধের সময় ইরান কার্যত এই নৌপথে চলাচল বন্ধ করে দিলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে তেলের দাম দ্রুত বেড়ে যায়।

পরে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছানোর পর ইরান হরমুজ প্রণালিতে আরোপিত অবরোধ তুলে নেয়। বর্তমানে সংঘাতের স্থায়ী সমাধানের লক্ষ্যে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments