বুধবার, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকহরমুজ প্রণালিতে পানামার পতাকাবাহী কার্গো জাহাজে মার্কিন হামলার দাবি
spot_img
spot_img

হরমুজ প্রণালিতে পানামার পতাকাবাহী কার্গো জাহাজে মার্কিন হামলার দাবি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: হরমুজ প্রণালিতে একটি কার্গো জাহাজে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, জাহাজটি মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ওমান উপসাগর পেরিয়ে ইরানের একটি বন্দরের দিকে যাচ্ছিল। এ কারণেই জাহাজটিকে লক্ষ্য করে সামরিক অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন বাহিনী।

মঙ্গলবার (১১ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক সামরিক কমান্ড ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, পানামার পতাকাবাহী ‘ভেলা নোভা’ নামের জাহাজটিতে নৌবাহিনীর একটি হেলিকপ্টার থেকে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

সেন্টকমের ভাষ্য অনুযায়ী, জাহাজটি ওমান উপসাগর অতিক্রম করে ইরানের একটি বন্দরে প্রবেশের চেষ্টা করছিল, যা মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়ে। মার্কিন বাহিনীর দাবি, জাহাজটির নাবিকদের একাধিকবার সতর্ক করা হলেও তারা নির্দেশনা মানেননি।

বিবৃতিতে আরও বলা হয়, হামলাটি জাহাজটির ইঞ্জিন রুম লক্ষ্য করে চালানো হয়, ফলে সেটি অচল হয়ে পড়ে। তবে এতে কোনো নাবিক আহত হয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

সেন্টকম আরও দাবি করেছে, ইরানের বন্দরগুলোতে চলমান অবরোধ কার্যক্রমের অংশ হিসেবে এখন পর্যন্ত ৫৫টি বাণিজ্যিক জাহাজ অচল করা হয়েছে এবং দুটি জাহাজ জব্দ করা হয়েছে।

এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সংঘাতের পর তুলনামূলক শান্ত পরিস্থিতি বিরাজ করছিল। গত জুলাইয়ে ১৩ দিনের উত্তেজনার পর সরাসরি সামরিক হামলা অনেকটাই কমে আসে।

এর আগে জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছিল। ওই সমঝোতার আওতায় ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধ এবং হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণসংক্রান্ত কিছু বিধিনিষেধ শিথিল করা হয়েছিল বলে জানা যায়। তবে পরবর্তীতে সেই সমঝোতা কার্যকর থাকেনি।

নতুন করে সংঘাতের উত্তেজনা বাড়ার পর যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর আবার নৌ অবরোধ আরোপ করেছে এবং ইরানও হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ জোরদার করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সমঝোতা স্মারকের মূল উদ্দেশ্য ছিল দীর্ঘস্থায়ী শান্তির লক্ষ্যে নতুন করে আলোচনা শুরু করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি ও সংশ্লিষ্ট নিষেধাজ্ঞাগুলোর ভবিষ্যৎ নিয়ে কূটনৈতিক সমাধানের পথ খোঁজা।

এদিকে অঞ্চলের আরেকটি গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ বাব এল-মান্দেব প্রণালিতেও উত্তেজনা বাড়ছে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের জাহাজে হামলার ঘটনাগুলো মধ্যপ্রাচ্যের সামুদ্রিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments