শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনহলিউডে ‘বার্বি’ ছবিতে বাংলাদেশের রমজান
spot_img
spot_img

হলিউডে ‘বার্বি’ ছবিতে বাংলাদেশের রমজান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ২১ জুলাই হলিউডসহ বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ছবি ‘বার্বি’। হলিউডের এই ছবিটি নিয়ে মেতে আছে গোটা বিশ্বের সিনেপ্রেমীরা! বাংলাদেশি দর্শকদের ক্ষেত্রে অন্যরকম আবেদন নিয়ে আসছে বার্বি। কারণ এ ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রমজান মিয়া। ছবিতে খুব বেশি স্ক্রিনে দেখা না গেলেও, এই ছবিতে তিনি আছেন; এটাই বাংলাদেশি দর্শকের জন্য অনেক। তবে চমকপ্রদ আরও একটি বিষয় হচ্ছে ২১ জুলাই থেকে দর্শক ‘বার্বি’ ছবিটি স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় দেখতে পারবেন।

‘বার্বি’তে অভিনয় করা রমজান মিয়ার জন্ম যুক্তরাজ্যে। ১৯৯৩ সালের ১৯ জুলাই ইংল্যান্ডের লুটন শহরে জন্ম গ্রহণ করেন, এবং এই শহরেই বেড়ে উঠেন। তারা বাবা ও মা দুজনই বাংলাদেশি। তাদের পৈত্রিক বাড়ি সিলেটে। শুধু বার্বি নয়, রমজান ইতোমধ্যে হলিউডের বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন। এরমধ্যে উল্লেখযোগ্য ঘোস্ট স্টোরিস, রকেটম্যান, আলাদিন এবং এনোলা হোমস ২।

হলিউড ছবিতে নিয়মিত কাজ করলেও মাত্র ৭ বছর বয়সে সিলেটি ভাষার একটি নাটকে শিশুশিল্পী হিসেবে অভিষেক হয় তার। নাটকটি নির্মাণ করেছিলেন রমজানের বাবা কুদ্দুস মিয়া। নাটকের নাম ছিলো ‘তবুও ভালো আছি’। যেখানে একজন প্রবাসীর সুখ দুঃখের কথা তুলে ধরা হয়।

১৫ বছর বয়সে অভিনয় থেকে পুরোপুরি বিরতি নেন। পড়াশোনায় মনোযোগ দেন। ২০ বছর বয়স থেকে ফের শোবিজে পা রাখেন। প্রথমে মডেলিং পরে অভিনয় শুরু করেন। হলিউডের পাশাপাশি তিনি বাংলাদেশি কন্টেন্টেও কাজ করতে আগ্রহী বলে জানা গেছে।

আসন্ন ‘বার্বি’ ছবির ট্রেলার নজর কেড়েছে ভক্তদের। বিশেষ করে গোলাপি রঙের আধিক্য চোখে পড়ার মতো।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments