ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানির শেয়ার আজ বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে। কোম্পানিগুলো হলো: এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স, কর্ণফুলি ইন্স্যুরেন্স, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স এবং ইউনিয়ন ক্যাপিটাল। মূলত থার্ড পার্টি ইন্স্যুরেন্স বাতিল করে প্রথম পার্টির ইন্স্যুরেন্স বাধ্যতামূলক করায় নন-লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি আগ্রহ বেড়েছে বিনিয়োগকারীদের।

ডিএসই সূত্রে জানা যায়, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯.৮২ শতাংশ বা ৪.৮০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৫৩.৭০ টাকায় লেনদেন হয়। সেন্ট্রাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯.৮৮ শতাংশ বা ৪.২০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৪৬.৭০ টাকায় লেনদেন হয়।কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯.৯৫ শতাংশ বা ৩.৭০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৪০.৯০ টাকায় লেনদেন হয়।
ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯.৮৭ শতাংশ বা ৩ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৩৩.৪০ টাকায় লেনদেন হয়। কর্ণফুলি ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯.৯৪ শতাংশ বা ৩.২০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৩৫.৪০ টাকায় লেনদেন হয়।
নর্দার্ন ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯.৮৯ শতাংশ বা ২.৮০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৩১.১০ টাকায় লেনদেন হয়। প্রাইম ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯.৯২ শতাংশ বা ২.৬০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ২৮.৮০ টাকায় লেনদেন হয়। এছাড়া ইউনিয়ন ক্যাপিটালের শেয়ার দর ৮.৯৯ শতাংশ বা ০.৮০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৯.৭০ টাকায় লেনদেন হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/রু
































Recent Comments