সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনহল বাড়লো ‘লাল শাড়ি’র
spot_img
spot_img

হল বাড়লো ‘লাল শাড়ি’র

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এবার ঈদুল আজহায় অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। অভিনয়ের পাশাপাশি সরকারি অনুদানের এই সিনেমা প্রযোজনা করেন তিনি। সিনেমাটি মুক্তির দ্বিতীয় সপ্তাহে হল সংখ্যা বেড়েছে বলে রাইজিংবিডিকে নিশ্চিত করেন অপু বিশ্বাস। মুক্তির পর ব্লকবাস্টার সিনেমাস, লায়নসহ দেশের ১২টি হলে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। শুক্রবার ১৩টি হলে চলেছে এটি।

চিত্রনায়িকা অপু বিশ্বাস এক যুগেরও বেশি সময়ে ১০০টি সিনেমায় অভিনয় করেছেন। একটা সময় ছিল যখন ঈদের সিনেমা মানেই অপু-শাকিব জুটির সিনেমা। দীর্ঘদিন পর ‘লাল শাড়ি’ সিনেমার মাধ্যমে দর্শক তাদের প্রিয় নায়িকাকে আবারও ঈদে পেয়েছেন। তানভীর আহমেদ সিডনীর কাহিনি ও সংলাপে সিনেমাটি নির্মাণ করছেন বন্ধন বিশ্বাস।

‘লাল শাড়ি’ তৈরি হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্প নিয়ে। প্রধান চরিত্রে অভিনয়ও করছেন অপু বিশ্বাস ও চিত্রনায়ক সাইমন সাদিক। সিনেমা নিয়ে বন্ধন বিশ্বাস বলেন, লাল শাড়ি আমাদের দেশের তাঁতি জনগোষ্ঠীর গল্প। বাংলাদেশের শাড়ি একসময় দেশের বাইরে সমাদৃত ছিল। আমরা জামদানির হারানো ঐতিহ্য তুলে ধরেছি এ সিনেমায়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments