বুধবার, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিহাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ দিতে বিশেষ নির্দেশনা
spot_img
spot_img

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ দিতে বিশেষ নির্দেশনা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সাম্প্রতিক অতিবৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে দেশের হাওরাঞ্চলে বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের সহায়তায় বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক থেকে জারি করা এক সার্কুলারে ক্ষতিগ্রস্ত কৃষকদের অগ্রাধিকার ভিত্তিতে ঋণ দিতে ব্যাংকগুলােকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে– সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও ময়মনসিংহ অঞ্চলের হাওর এলাকায় সাম্প্রতিক অতিবৃষ্টিজনিত ফসলহানির কারণে ক্ষতিগ্রস্ত প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের ঋণ বিতরণে অগ্রাধিকার দিতে হবে। ‘কৃষক স্মার্ট কার্ড নীতিমালা-২০২৫’ অনুযায়ী স্মার্ট কার্ডধারী কৃষক এবং ১০ টাকার হিসাবধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষকরা এ ঋণের আওতায় আসবেন।
সার্কুলারে আরও বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের স্মার্ট কার্ড থাকুক বা না থাকুক, হাওরাঞ্চল বা দেশের অন্যত্র যাতে ক্ষতিগ্রস্ত কোনো কৃষক কোনোভাবেই ঋণপ্রাপ্তি থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে ব্যাংকগুলোকে সচেষ্ট থাকতে হবে।

এবারের দুর্যোগে হাওরাঞ্চলের সাতটি জেলায় ফসলের অপূরণীয় ক্ষতি হয়েছে। বেসরকারি হিসাবে হাওর এলাকায় এক লাখ ১২ হাজারেরও বেশি কৃষক সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যে নেত্রকোনাতে ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা প্রায় ৭৮ হাজার, কিশোরগঞ্জে ৫২ হাজার ৫০০ এবং সুনামগঞ্জে ৬০ হাজারের বেশি কৃষি পরিবার বিপর্যয়ের মুখে পড়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী সাতটি হাওর অধ্যুষিত জেলায় প্রায় ৪৬ হাজার ৭৩০ হেক্টর জমি পানির নিচে তলিয়ে যায়, যা মোট আবাদি জমির ১০ শতাংশের বেশি। স্থানীয় কৃষকদের দাবি, প্রকৃত ক্ষতির পরিমাণ সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি। তাদের প্রায় ২০-২৫ শতাংশ ধান নষ্ট হয়েছে বলে দাবি স্থানীয় কৃষকদের।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments