ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হাক্কানী পাল্প ও পেপার মিলস্ লিমিটেডের স্পন্সর ডিরেক্টর শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির স্পন্সর ডিরেক্টর মোহাম্মদ গোলাম মোর্শেদ তার ১৪ লাখ ৬৬ হাজার ৬৬৬টি শেয়ারের মধ্যে ১ লাখ শেয়ার বিক্রি করার ইচ্ছার কথা জানিয়েছেন।
তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) এর মাধ্যমে প্রচলিত বাজার মূল্যে (ব্লক মার্কেটে) কোম্পানির উল্লেখিত পরিমান শেয়ার বিক্রি সম্পন্ন করবেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments