বৃহস্পতিবার, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনহাফ মুন’র রহস্যময় পোস্টার প্রকাশ
spot_img
spot_img

হাফ মুন’র রহস্যময় পোস্টার প্রকাশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকাই সিনেমার নবাগত নায়ক সাজ্জাদ হোসেন। ‘এমআর নাইন-মাসুদ রানা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক তার। এবার ‘হাফ মুন’ নামে নতুন সিনেমায় যুক্ত হলেন তিনি। এর আনুষ্ঠানিক ঘোষণা এলো রহস্যময় এক পোস্টার প্রকাশের মাধ্য দিয়ে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে যুক্তরাজ্যের প্রযোজনা প্রতিষ্ঠান টিবি আর মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে প্রকাশ করে সিনেমার একটি পোস্টার। যা দেখা মাত্রই রহস্যের আঁচ পাওয়া যায়। প্রকাশিত ডার্ক রঙের পোস্টারে দুটি মুখ ফুটিয়ে তোলা হয়েছে। এতে শুধু নায়কের মুখ স্পষ্ট, নায়িকার মুখ অস্পষ্ট; যেন রহস্যে ঘেরা। এর কারণ এই সিনেমায় নায়িকা কে হচ্ছে তা আপাতত আড়ালেই রাখতে চান সিনেমা সংশ্লিষ্টরা।

জানা যায়, যুক্তরাজ্যের প্রযোজনা প্রতিষ্ঠান টিবি আর মাল্টিমিডিয়ার ব্যানারে সিনেমাটি নির্মাণ করবেন তরুণ নির্মাতা ফায়েজ আহমেদ। তিনি জানান, ‘হাফ মুন’ নির্মিত হবে সত্য ঘটনা অবলম্বনে। তবে সেটিকে খানিকটা ভিন্ন আঙ্গিকে সিনেমাটিকভাবে প্রেজেন্ট করা হবে পর্দায়। যেখানে কোনো অ্যাকশন না থাকলেও এক ধরনের থ্রিলার, সাসপেন্স, রোমান্টিকতা ও পারিবারিক গল্প খুঁজে পাবেন দর্শক। যা সবাই সহজে কানেক্টেড করতে পারবে।

এদিকে নবাগত নায়ক সাজ্জাদের ভাষ্য, ‘এমআর নাইন- মাসুদ রানা’র মাধ্যমে আমার সিনেমায় পথচলা শুরু। চরিত্র ছোট হলেও বেশ গুরুত্বপূর্ণ। তাই বরাবরই ভিন্নধর্মী কাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে চাই। এতে সংখ্যা কম হলেও মানটা ধরে রাখা যায়। এজন্য অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হয়েছে। চরিত্রের সঙ্গে নিজেকে মানানসই করতে প্রস্তুতি চলছে। আশা করব পর্দায় ভালো কিছু নিয়ে হাজির হতে পারব।

‘হাফ মুন’ সিনেমাটি ইংরেজি ও বাংলা দুই ভার্সনে নির্মিত হবে। সিনেমার স্ক্রিপ্ট লিখেছেন ইয়েমেনের হাতেম মানিয়া, যিনি হলিউডের সিনেমায় স্ক্রিপ্ট রাইটার হিসেবে কাজ করেন। এ ছাড়া এর বাংলা ভার্সনে কাজ করেছেন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার নাজিম উদ দৌলা। সব কিছু ঠিক থাকলে জুলাইয়ের দিকে শুরু হবে দৃশ্যধারণ, চলবে বাংলাদেশ, লন্ডন ও দক্ষিণ আফ্রিকায়।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments